1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার। শনিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ফিতা কেটে ও পায়রা উড়ায়নের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রেজাউল করিম, চেম্বার সহপতি আব্দুল ওয়াহেসহ আমন্ত্রিত নেতৃবৃন্দ।

সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও স্থানীয় প্রশাসনের অনুমোদনে এই মেলার আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

উদ্বোধন কালে চেম্বার সভাপতি আব্দুল ওহেদ জানান, দেশের প্রতিটি জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রসার ও বিপণনের জন্য সরকার মেলার আয়োজনের নির্দেশ দিয়েছে। এ লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর আবারও শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এবারের মেলায় শতাধিক স্টল, ১৬টি প্যাভেলিয়ন, এবং শিশু-কিশোরদের জন্য প্রায় ২০টি বিনোদনমূলক রাইড উপস্থাপন করা হয়েছে। তবে কিছু স্টলের কাজ এখনো বাকি রয়েছে তিন চার দিনের মধ্যেই বাকি স্টলে কাজগুলো সম্পন্ন হবে। আয়োজকরা আশা করছেন, মেলা জেলাবাসীর জন্য বিনোদন ও দেশীয় পণ্য কেনাবেচার একটি আকর্ষণীয় সুযোগ হয়ে উঠবে।

চেম্বার নেতৃবৃন্দ জানান, মেলায় কোনো ধরনের জুয়া, অশালীন কার্যক্রম কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কিছু থাকবে না। সম্পূর্ণ পরিবার-বান্ধব ও নিরাপদ পরিবেশে মেলা পরিচালিত হবে বলে আশ্বাস দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর