
চিনচিন করে বুকের ব্যথাটা
বাড়ছে দিনে দিনে ,
ভালোবাসার অপচেষ্টার ফল
জর্জরিত ঋণে ।
ভালোবাসা হয়নি কখনো
মিথ্যা ভিত্তির প্রস্তরে
কার মনে কার বসবাস
জানে শুধু অন্তরে।
ভালোবাসার মিথ্যা দায়ভার
নিতে চেয়ো না অযথা ,
অবশেষে হিসেবের খাতার
অংকটা যাবে বৃথা।
মনের রায়ে মন কিনতে যেয়ো
হৃদয়ের দামে হৃদয় ,
তাঁকে তুমি ভালোবেসো যে
করেছে তোমার মন জয়।