1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জুলাই পুনর্জাগরণে ময়মনসিংহে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত

জুলাই পুনর্জাগরণে ময়মনসিংহে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ ইকবালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এ কর্মসূচিতে অংশ নিয়ে শতাধিক সাধারণ মানুষ রক্তদান করেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর