1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

টঙ্গীতে বিএনপি নেতার দুই ছেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহজালাল দেওয়ান টঙ্গী গাজীপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

টঙ্গীতে বিএনপি নেতার দুই ছেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহজালাল দেওয়ান টঙ্গী গাজীপুর :

গাজীপুর মহানগরের টঙ্গীর টিএনটি বাজারে বিএনপি নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী দুলাল হোসেনের দুই পুত্রের উপর বর্বর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন টিএনটি বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও ৪৪ নং ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার দোসররা এখনো সক্রিয় রয়েছে। এই দোসররাই বিএনপি নেতা দুলাল হোসেনের দুই ছেলে শান্ত ও শুভকে কুপিয়ে জখম করে এবং তাঁদের ব্যবসা প্রতিষ্ঠান ‘কস্তুরী হোটেল’ লুটপাট করে চরম অরাজকতা সৃষ্টি করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেন ডিসেম্বরের মধ্যে অতি দ্রুত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে জনগণের মনোনীত সরকার প্রতিষ্ঠা করে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনে।

৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা সরকার শাহনর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা এবং হামলার শিকার শান্ত ও শুভর পিতা দুলাল হোসেন,টঙ্গী থানা যুব দলের সদস্য সচিব নাজমুল হাসান মন্ডল, টঙ্গি পূর্ব থানা জিয়া মঞ্চে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন সিনিয়র সহ-সভাপতি দুলাল সহ এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য গত মঙ্গলবার (২০ মে) রাত ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে ‘কস্তুরী হোটেল’-এ দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাবেক কাউন্সিলর প্রার্থী দুলাল হোসেনের দুই ছেলে আইইউবিএটি ইউনিভার্সিটি ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শান্ত (২৪) ও শফিকুল ইসলাম শুভ (২৯) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙচুরও লুট করে পালিয়ে যায় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর