1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

টঙ্গীর ক্লুলেন্স হত্যা মামলার আসামী সুনামগঞ্জ থেকে আটক

মোঃ মুজাহিদুল ইসলামঃ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

টঙ্গীর ক্লুলেন্স হত্যা মামলার আসামী সুনামগঞ্জ থেকে আটক

মোঃ মুজাহিদুল ইসলামঃ প্রতিনিধি

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার মামলা নং ৩০ এর প্রধান আসামী মোঃ আব্দুল জাহির(৩৫)কে গত ১১/০৪/২৫ তারিখে তার বোনের বাড়ী রহমতপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ হতে গ্রেফতার করে।আসামী সিলেট জেলা উসমানিনগর থানার পশ্চিম রোকনপুর গ্রামের মোঃ ফারুকের ছেলে।গত ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ ৩০২/৩৪ ধারা পেনাল কোডে আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলামের দিকনির্দেশনায়
মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার চৌকস অফিসার এস আই আবুল হোসেন গত ১১/০৪/২৫ তারিখে আসামীর বোনের বাড়ী রহমতপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ হতে গ্রেফতার করে। উক্ত আসামী বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমুলক জবানবন্দি দেয়। মামলার সূত্রে জানা যায় যে, মামলার ভিকটিম মোছাঃ নারগিস আক্তার (২৪) পিতা-মোঃ সামসুদ্দিন, মাতা-হেলেনা বেগম, গ্রাম- ভাটি শাফেলা, পোষ্ট -গৌররং, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-পাগাড় পাঠান পাড়া আফতাব এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-টঙ্গীপূর্ব, গাজীপুর এর ঠিকানায় তার স্বামী মোঃ আব্দুল জাহির (৩৫) একসাথে বসবাস করত। ভিকটিম নারগিস আক্তার পাগাড় দাদা গার্মেন্টসে চাকুরী করত। গত ১৬/০২/২০২৫ইং তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকা হইতে ২০/০২/২০২৫ তারিখ দুপুর অনুমান ০২,০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় ভিকটিম নারগিস (২৪) কে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে আসামী পালিয়ে যায় । পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় এবং সোর্স নিয়োগ করিয়া চৌকস পুলিশ অফিসার এস আই আবুল হোসেন উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষন হন। আসামীকে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন ক্লুলেন্স হত্যা মামলার আসামী জাহিরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর