1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

টাঙ্গাইলের মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : মোঃ আবুল হোসেন আকাশ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পঠিত

টাঙ্গাইলের মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : মোঃ আবুল হোসেন আকাশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজারে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বাল্য বিবাহ পরিহার করি, শিক্ষার পথে আমরা হাটি” এ স্লোগানের মধ্য দিয়ে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামবাসীর উদ্যোগে, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শালিকা বাজারের গারোবাজার-চাপড়ী রোডের দুপাশে দাড়িয়ে এলাকার কয়েক শত লোক সমাগত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের পাশাপাশি সামাজিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ সমাজে যারা মাদক ছড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে প্রথমে সামাজিক ভাবে বয়কট করব এবং তাতে যদি কাজ না হয় তাহলে সামাজিক ও আইনি ভাবে কঠোর ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। যা দেখে পরবর্তী প্রজন্ম যেন আর এই পথে পা বাড়াতে না পরে।

এ সময় বক্তব্য রাখেন, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিক, মো. আমজাদ আলী,  মো. আহসান আলী প্রমূখ।

উল্লেখ্য গত ১৪ মার্চ উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিব (৩০) নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে। আর সে বিষয়টির উপর নজর রেখেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর