1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জে সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৭ বার পঠিত

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জে সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের অন্তর্ভুক্ত সব জেলার সব থানায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই ২০২৫) থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা।

সোমবার (৩০ জুন ২০২৫) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ দেশের নাগরিকদের জন্য ঘরে বসে অনলাইন জিডি করার পূর্ণাঙ্গ সুবিধা চালু করছে।

এর ফলে এখন থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের মোট ১৩৪টি থানায় সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। এর আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, ইতোমধ্যে সিলেট রেঞ্জ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সব থানায় এই সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায় অনলাইন জিডি সেবা চালু হবে।

অনলাইন জিডি সেবা নিতে গুগল প্লে স্টোর থেকে “Online GD” অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে পুনরায় প্রয়োজন হবে না।

জিডি বা রেজিস্ট্রেশন করতে কোনো অসুবিধা হলে পুলিশ সদরদপ্তরের ২৪ ঘণ্টা চালু হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর