1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

তারাকান্দায় ঘরের পাশে গাঁজা চাষ, যুবক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পঠিত

তারাকান্দায় ঘরের পাশে গাঁজা চাষ, যুবক আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় বসতঘরের পাশে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা করার অভিযোগে শামসুল হক (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট ২০২৫) ভোর রাতে উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা চিনাপাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শামসুল হক ওই গ্রামের মৃত আশরাফ কারীর ছেলে। এ সময় তার বসতঘরের পাশে রোপণ করা ৮ ফুট লম্বা একটি গাঁজার গাছ জব্দ করে থানায় আনা হয়।

তারাকান্দা থানার এসআই তাহেরউদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামসুল হককে গ্রেফতার করা হয়েছে। তিনি বাড়ির ভেতর ঘরের পাশে গোপনে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছিলেন। পরে তাকে গ্রেফতার এবং গাঁজার গাছটি জব্দ করা হয়।

গ্রেফতারের পর শনিবার দুপুরে শামসুল হককে মাদক মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর