1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

তুরাগে সরকারি খাল দখল করে ১০ তলা ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর তুরাগ থানাধীন দেউর মৌজায় সরকারি খাল দখল করে নির্মাণ করা হচ্ছে একটি ১০ তলা বিশিষ্ট বহুতল ভবন। খালটি স্থানীয় বাসিন্দাদের জন্য বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হলেও, এখন সেটি একটি প্রভাবশালী গোষ্ঠীর দখলে চলে গেছে। ভবন নির্মাণ কাজ চলমান থাকায় আশেপাশের এলাকাগুলোতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানাভোলা, বামনারটেক, নয়ানগর এবং ধরঙ্গারটেক এলাকার কয়েক হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরে খালটির ওপর নির্ভর করে আসছিলেন। এ খাল দিয়েই তাদের এলাকার বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কার্যকর ছিল। তবে সম্প্রতি একটি প্রভাবশালী মহল খাল দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ শুরু করে। অভিযোগ রয়েছে, এই গোষ্ঠী বিএনপির নাম ভাঙিয়ে দখল কার্যক্রম চালাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, যে খালের জায়গায় এই ভবন নির্মাণ হচ্ছে, সেটি ঢাকা জেলার তুরাগ থানাধীন দেউর মৌজার সিএস দাগ নম্বর ৬৭৪-এ অবস্থিত। নির্মাণাধীন ভবনটির সঙ্গে জড়িত রয়েছে আব্দুল রহমান, নুরুল ইসলাম, জি এম শরিফুল ইসলামসহ মোট ৭২ জন অংশীদার। এই অংশীদাররা খাল দখল করে সেখানে বহুতল ভবন তৈরির সিদ্ধান্ত নেন এবং দ্রুত নির্মাণ কাজ শুরু করে দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাগর বলেন, “আমরা বহু বছর ধরে এ খাল ব্যবহার করে আসছি। এটি বন্ধ হয়ে গেলে বর্ষার সময় আমাদের এলাকা পানিতে ডুবে যাবে। কেউ স্কুল-কলেজ, অফিস যেতে পারবে না। এখনই পানি জমতে শুরু করেছে। তাই আমরা এলাকাবাসীর আজ একত্রিত হয়ে এর প্রতিবাদ করছি তারা যেন দ্রুত সময়ে পানি না মার একমাত্র কালকে ছেড়ে দিয়ে তারপর বাড়ি নির্মাণ করে। অবিলম্বে এই খাল উদ্ধার না করলে রাজধানীর তুরাগবাসি আরও একটি গুরুত্বপূর্ণ অংশ চরম দুর্ভোগে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর