1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬০ বার পঠিত

ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানীর ইন্তেকাল

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার(১২ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

মরহুমের বড় ছেলে হোসাইন প্রিন্স জানান, তাঁর বাবা হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রুহুল আমিন মাদানী স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ত্রিশাল সদর ইউনিয়নের চকপাঁচপাড়ায়। তিনি ১৯৯৬ ও ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন আলেম ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ছাত্রজীবনে তিনি পাকিস্তান থেকে পবিত্র কোরআনের হাফেজ হন। পরে মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বুধবার(১৩ আগস্ট) বেলা ৩টায় ত্রিশাল উপজেলার চকপাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে বৃষ্টি ও কাঁদাকে উপেক্ষা করে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে রুহুল আমিন মাদানীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী চকপাঁচপাড়া কারিগরি কলেজ এবং মাদরাসা মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর