1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪০ বার পঠিত

ত্রিশালে পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে প্রায় পাঁচ লাখ টাকার হেরোইন ও গাঁজাসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী ফেরদৌসী (৩৯) ও বকুল মিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। অভিযানে মাদক বিক্রির নগদ ৮৮ হাজার ৫০০ টাকা ও ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ জুন ২০২৫) বেলা ১১টার দিকে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং তার তত্ত্বাবধানে রবিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল ও এসআই নাহিদ পারভেজ। তারা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কোনাবাড়ী এলাকার সামালের মোড়ে নওশের আলীর অর্ধনির্মিত ভবনে হানা দিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (গ)/১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৩২, তারিখ ২৩.০৬.২০২৫ ইং)।

এ ঘটনায় এলাকাবাসী কুখ্যাত এই দুই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এবং ত্রিশাল থানার সুযোগ্য ওসি মনসুর আহাম্মদকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর