1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১==== তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—-

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:----
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

দিনাজপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১====
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—-

দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন জামতলা হাইওয়েতে সোমবার (৫ মে ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নূরানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: রংপুর-ব-১১-০০৫২) দিনাজপুর থেকে রংপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় দশমাইল থেকে দিনাজপুরগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৫-৬২৫৮)-এর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসআই এম এ হান্নান মোবাইল টিমসহ উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় আহতদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা চলমান রয়েছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর