1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬ কেজি গাঁজা’১-টি ট্রাকসহ আটক-২

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পঠিত

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৬ কেজি গাঁজা’১-টি ট্রাকসহ আটক-২
===================================
তানভীর আহাম্মেদ দিনাজপুর প্রতিনিধি:—- দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে এবং গোপন সংবাদের ভিত্তিতে, ২২ আগষ্ট ২০২৫ শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল এলাকা থেকে একটি ট্রাক ও ২৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে।

ঘটনাসূত্রে জানা যায় যে, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাব-এর পুত্র কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিন এর পুত্র মোঃ সুমন (২২) এবং ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নাম্বারের একটি ট্রাকে করে ২ টি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা নিয়ে কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরল উপজেলা প্রবেশকালে এম এম ফিলিং স্টেশন এর সামনে তাদের আটক করা হয়েছে। ২৬ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা দেখানো হয়েছে।

পরবর্তীতে দিনাজপুরের বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমনকে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর