1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দীর্ঘদিন পর মুখোমুখি শাকিব-পূর্ণিমা, স্মৃতিচারণে জমে উঠল আড্ডা

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩২ বার পঠিত

বিনোদন : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হয়েছেন। শনিবার চ্যানেল আইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা হয় এই দুই তারকার। দীর্ঘ সময় পর তাদের পুনর্মিলন ঘিরে উপস্থিতদের মধ্যে তৈরি হয় বিশেষ উচ্ছ্বাস।অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আইয়ে আসেন শাকিব খান। তাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পক্ষ থেকে শাকিব খানকে উপহার হিসেবে একটি রোলেক্স ঘড়ি প্রদান করা হয়।আড্ডার একপর্যায়ে পূর্ণিমাকে প্রশ্ন করা হয়, কতদিন পর তাদের দেখা হলো। জবাবে তিনি মুচকি হেসে প্রশ্নটি শাকিব খানের দিকেই ছুড়ে দেন। তখন শাকিব খান বলেন, “কতদিন নয়, বলো কত বছর পর!” উত্তরে পূর্ণিমাও সম্মতি জানিয়ে বলেন, “আসলে অনেক বছর পর আমাদের দেখা হলো। দীর্ঘদিন পর সহশিল্পীকে দেখে প্রশংসায় ভাসান পূর্ণিমা। তিনি বলেন, “আমি তাকে আগে যেমন দেখেছি, এখন তার চেয়েও বয়স কম মনে হচ্ছে। তার যত ছবি মুক্তি পেয়েছে, প্রায় সবই দেখেছি।তুফানদেখেছি, বাকি ছবিগুলোও দেখেছি। একসঙ্গে প্রায় দেড় ডজন চলচ্চিত্রে অভিনয় করা এই জনপ্রিয় জুটির পুনর্মিলন মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আড্ডার শেষদিকে মজার ছলে পূর্ণিমা বলেন, “আমার সঙ্গে কাজের সময় যদি এই শাকিবকে পেতাম! ওই শাকিব আর এই শাকিবের মধ্যে আকাশপাতাল পার্থক্য। পূর্ণিমার এমন মন্তব্যে শাকিব খানসহ অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। দীর্ঘদিন পর দুই তারকার এই উষ্ণ পুনর্মিলন তাদের ভক্তদের মাঝেও ফিরিয়ে এনেছে পুরোনো দিনের স্মৃতি নস্টালজিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর