1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ধনবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নেই কোন সরকারি অনুমোদন…

ধনবাড়ী প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

ধনবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নেই কোন সরকারি অনুমোদন…

ধনবাড়ী প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের ( পুরাতন থানা সংলগ্ন ) নিজবনী এলাকায় বাসা বাড়ির ভেতর গোপনীয় ভাবে সুইট বেকারি নামে একটি বেকারি গড়ে উঠেছে ।যা কিনা ধনবাড়ী পৌরসভার কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থার অজানা । গোপন সংবাদের ভিত্তিতে সংবাদকর্মীরা এ বিষয়টি জানতে পেরে উক্ত বেকারিতে গেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখে হতবাক হয়ে যায় । এ ব্যাপারে সুইট বেকারির কর্মরতরা বলেন দুই থেকে আড়াই মাস পূর্বেই বেকারিটি তারা শুরু করে । তাদের কাছে জানতে চাইলে তারা কোন সরকারি অনুমোদনের কাগজপত্র করেনি বলে তারা জানায় ।

এ বিষয়ে পাশের বাড়ির বাসিন্দা মোঃ বাদল হোসেন বলেন এ ধরনের নোংরা পরিবেশ খাদ্য তৈরি করা মোটেও ঠিক নয় এগুলো খেলে স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে । বেকারির পাশের দোকানদার মোঃ রফিকুল ইসলাম বলেন যদি নোংরা পরিবেশ হয়ে থাকে তাহলে কাজটি তারা ঠিক করেনি এটি আইনগত অপরাধ ।

এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী আল শাফি ইমু বলেন এগুলো সরকারের দায়িত্বরতা যারা আছেন তাদের তদারকি করা উচিত, শুধু শিশু খাদ্য নয় বড়দের খাদ্যের বেলায়ও স্বাস্থ্যকর পরিবেশে করা উচিত, অস্বাস্থ্যকর পরিবেশে করলে তাদের বিরুদ্ধে আইনানগ ব্যবস্থা গ্রহণ করা দরকার ।

এ ব্যাপারে “সাংবাদিককে” সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন আপনাদের মাধ্যমে বিষয়টা আমি জানলাম আমি পৌরসভার প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের যদি কোন লাইসেন্স বা কাগজপত্র না থাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব । এ বিষয়ে সহকারি পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল মোঃ আসাদুজ্জামান রুমেল । “সাংবাদিককে” বলেন অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি করা অপরাধ তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর