
ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ জাকির খান ধনবাড়ী টাংগাইল প্রতিনিধিঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কু*’পি*য়ে হ*ত্যা*’র প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের বিচার দাবিতে আজ দুপুর ৩,৩০ ঘটিকায় ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ,এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি “সৈয়দ সাজন আহমেদ রাজু”, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান , সদস্য মোঃ পলাশী ইসলাম, মোঃ সুপান্ত, মোঃ জাকির হোসেন খান, মোঃ লিটন হোসেন, মোঃ সোহেল রানা, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ স্বপন হোসেন সহ অন্যান্যরা । বক্তারা বলেন অতি দ্রুত এই হ*’ত্যা*’কাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবি জানানো হয় । ইতিপূর্বে সাগর রুনির খু*’নি*দের সহ সকল সাংবাদিকদের খু*’নি*দের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয় । অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরো বেগবান হবে বলে সংবাদকর্মীরা দাবি জানান…