1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো: জাহিদ সরকার ধনবাড়ী,টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পঠিত

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো: জাহিদ সরকার ধনবাড়ী,টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আজ শনিবার (৯ আগস্ট) বেলা ৫ টায় মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের আয়োজনে মধুপুর আনারস চত্বরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনটি মধুপুর – ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি, স্বাধীন বাংলা নিউজ টিভি সম্পাদক এস, এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে হয়ে থাকে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ অপরাধ পর্যবেক্ষণ এর মধুপুর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম কিবরিয়া, বক্তব্য রাখেন মধুপুর – ধনবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন আকাশ, সহ সভাপতি প্রিন্স এডওয়ার্ড মাংসাং, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাম চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক মোঃ আবুল হোসেন রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য কে. এম তৈয়ব আলী হিরা হাফিজুর রহমান সহ আরো অনেকেই, এ সময় উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা শিকদার , মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ, কোষাধক্ষ্য জালাল উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিপন, মিজানুর রহমান মাসুদ, নিরঞ্জন আর্য সহ আরো অনেকেই ।

এসময় বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাংবাদিকরা উদ্বিগ্ন। এমন নৃশংস হত্যাকান্ড গোটা জাতিকে হতাশ করেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রশ্নবিদ্ধ করেছে শাসন ব্যবস্থাকে। তাই হত্যাকান্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদিকসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বাংলাদেশের নাগরিকের জান-মাল সুরক্ষার দায়িত্ব সরকারের। সুতরাং কঠোর হাতে এসমস্ত সন্ত্রাসী – খুনিদের দমন করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর