1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৬ মে ২০২৫ ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ১নং আসামী মোঃ সাকিব আলী (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-বাদুরতলা বারোঘরিয়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনাববগঞ্জকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ভিকটিম মোছাঃ সালমা খাতুন (২০) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং উক্ত ছবি আসামী তার মোবাইলে ধারণ করে রাখে। আসামীর সাথে ভিকিটিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ভিকটিম আসামীকে বিয়ের প্রস্তাব দিলে আসামী ভিকটিমের সাথে নানা টালবাহনা শুরু করে। একপর্যায়ে ভিকটিম আসামীকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামী তার মোবাইলে ধারণকৃত নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ০৬ মে ২০২৫ ইং তারিখ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর