1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি,(নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বদলগাছী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

২৫ মে (রবিবার) সকাল ১১ টায় থানা কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, সদস্য আশরাফুল ইসলাম নয়ন,সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা প্রমুখ।

এ সময় সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত ওসির সহযোগিতাসহ আন্তরিকতা কামনা করেন।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় বদলগাছীর জনগনের জালমাল রক্ষাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, যেসব অসঙ্গতি আছে তা নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, জনগণের ও প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থা হচ্ছে গণমাধ্যম। অপরাধ নির্মূলে মানুষকে সচেতন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আপনারা বদলগাছী থানায় যেসকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি কর্মরত আছেন, উপজেলার সকল জনসাধারণের জানমাল এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সহযোগীতা কামনা করছি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বদলগাছী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার হোসেন অপু,সাংবাদিক সংস্থা বদলগাছী’র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, নির্বাহী সদস্য আব্দুর রউফ, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, সদস্য সৈকত সোবহান, প্রেসক্লাব বদলগাছীর সস্পাদক হাফিজার রহমান, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বুলু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর