1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ৩০ কিঃমিঃ উত্তরে ভাটি অঞ্চল নামে খ্যাত নাসিরনগর উপজেলা।এর পশ্চিমে চাতলপাড় ইউনিয়ন।এ উপজেলায় অসংখ্য নদ-নদী খাল-বিল জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঘনার ও ধলেশ্বরীর পূর্ব পাশে অবস্থিত চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। উত্তরে গোয়ালনগর ইউনিয়ন ও পশ্চিমে রয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার।

প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে মেঘনার ভাঙন। এতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিলের পাড়, চকবাজার ও চাতলপাড় বড় বাজারের মানুষের কষ্টের অন্তঃনেই। ইতোমধ্যে মেঘনার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে চাতলপাড় অঞ্চলের শতাধিক পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহশূণ্য হয়ে পড়বে শত শত পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদী গর্ভে বিলিন হয়েছে অনেক ঘর বাড়ি দোকান পাট।চাতলপাড় চকবাজার, বড় বাজার,বিলেরপাড় ও দুর্গাপুরে কুটি কোটি টাকা সম্পদ গিলে নিচ্ছে নদী।ভাঙ্গনের কবলে পড়ে অনেকেই হয়ে পড়েছে ভিটেমাটি হীন । জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে বিলীন হয়ে যাবে গ্রাম।সম্প্রতি চাতলপাড় নদী ভাঙন পরিদর্শনে আসেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতীবৃন্দ,সুশীল সমাজের মানুষ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গরা।

পরিদর্শকালে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি, জনস্বার্থে নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকেই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর