1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নির্বাচনের পূর্বে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে -রাশেদ প্রধান

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪১ বার পঠিত

নির্বাচনের পূর্বে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে -রাশেদ প্রধান

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক জেলাগুলোতে প্রচারণা শুরু করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আর রাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং সর্বোপরি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ রুখে দিতে হবে। নতুবা আমরা আগের মত একটি গতানুগতিক পাতানো নির্বাচন দেখতে পাবো। বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারতথেকে পূর্ব নির্ধারিত ছিল। তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন হতে ভোট দিতে পারেনি জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। এই কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড।

আজ শুক্রবার ২০ জুলাই দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলার সাংবাদিকদের সম্মানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে জাগপার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দলীয় মুখপাত্র ও প্রধান অথিতি রাশেদ প্রধান বক্তব্যে এসব বলেন।এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আনসার আলী,সহ-সভাপতি কামরুজ্জামান নয়ন,সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত,জাগপা ছাত্রলীগ জেলা সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখ পাত্র রাশেদ প্রধান আরো বলেন আমি বিশ্বাস করি আমাদের সমাজে চারটি পেশার মানুষের নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন। চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক।মানবদেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন। সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য তেমনি সাংবাদিক প্রয়োজন। আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইন-শৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ প্রকাশ আশা করে।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা

কামাল উদ্দিন
পঞ্চগড় প্রতিনিধি
২০/০৬/২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর