1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে বিশাল জনসভা ।

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৩ বার পঠিত

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে বিশাল জনসভা ।

“মুক্তির মূল মন্ত্র -ইসলামী শাসনতন্ত্র “এ স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে পঞ্চগড় জেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ।

(২৬ মে ) বিকাল বেলায় “শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ” পীর সাহেব চরমোনাই এই নীতিকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় অডিটোরিয়াম চত্বর মুক্ত মঞ্চে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় ।
সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি মাওলানা সৈয়দ মুহাঃ সুলতান মাহমুদ ।

উক্ত জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল আলম ,ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড় ১ আসনের মনোনীত সংসদ সদস্য কারী মোঃ আব্দুল্লাহ , ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পঞ্চগড় ২ আসনের মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব কামরুল হাসান প্রধান ,ইসলামী আন্দোলন বোদা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার , ইসলামী আন্দোলন সহ সভাপতি হাফেজ মাহমুদুল হাসান মাহমুদ , ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় সদর উপজেলা সভাপতি মোঃ নুরুল্লাহ , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ শাহ পরান সুজন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সময় প্রধান অতিথি প্রধান উপদেষ্টারকে আগে সংস্কার পরে নির্বাচন করার অনুরোধ করেন এবং আগামী নির্বাচন সংখ্যাানুপাতিক হারে করার অনুরোধ করেন । সমমনা সকল ইসলামিক দলগুলো একই ব্যানারে নির্বাচন করবে বলে আশ্বস্ত করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায়াতলে থাকার আহ্বান করেন ।

কামাল উদ্দিন
পঞ্চগড়
২৬/০৫/২৫
০১৭১৯৫১৫৩৩৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর