1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার ২

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ফুলপুরে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার ২

 

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

 

 

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাহাথির বিন মোহাম্মদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

জানা যায় অভিযান টি পৌরসভার গোদারিয়া (উত্তর) এলাকার চেরাগ আলী রাইস মিল সংলগ্ন আনোয়ারখিলা সড়কের পাশ থেকে আরিফ মিয়া (৩৩) ও সাকিব হাসান (২২)-কে আটক করা হয়।এসময় তাদের কে তল্লাশি চালিয়ে আরিফের কাছ থেকে ৬ পিস এবং সাকিবের কাছ থেকে ৪ পিস মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর