1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে(১) নারী নিহত, স্বামীসহ আহত কয়েকজন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে(১) নারী নিহত, স্বামীসহ আহত কয়েকজন

​ফুলপুর ময়মনসিংহ সংবাদ দাতা মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফাতেমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আলী নেওয়াজসহ (৬০) আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্রা গ্রামে জমি নিয়ে আলী নেওয়াজের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই আলী নেওয়াজের স্ত্রী ফাতেমা খাতুন মারা যান।
​এ ঘটনায় নিহত নারীর স্বামী আলী নেওয়াজ আশঙ্কাজনক অবস্থায় আহত হলে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফিরোজ হোসেন জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের চার জন কে আটক করেছে পুলিশ। অভিযান ব্যাহত রয়েছে।
​ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর