1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে ভুয়া এনআইডি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

ফুলপুরে ভুয়া এনআইডি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) পৌরসভা সংলগ্ন এলাকার একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি কম্পিউটার ব্যবহার করে পিডিএফ ফাইলে লেখা পরিবর্তন করে মানুষের পরিচয় তথ্য জালিয়াতি করছিলেন। এ কাজে একটি দালাল চক্র সক্রিয়ভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “ভুয়া এনআইডি তৈরি করে কেউ যেন প্রতারণার আশ্রয় নিতে না পারে, সেজন্যই এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি জাল করছে, যা আইনভঙ্গের শামিল।”

তিনি আরও জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল চক্র থেকে সতর্ক থাকার জন্য এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর