
ফুলপুর উপজেলার অধীনস্থ ৪নং সিংহেশ্বর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ- অনুষ্ঠিত হয়। মোঃ সোহাগ মিয়া বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলায় ফুলপুর উপজেলায় ৪নং সিংহেশ্বর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১ হালুয়াঘাট ও ধোবউড়া ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বারবার কারা নির্যাতিত নেতা সৈয়দ ইমরান ছালেহ প্রিন্স সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক।
সৈয়দ ইমরান ছালেহ প্রিন্স বলেন ফুলপুরের মাটি ধানের শীষ ঘাটি ফলুপুরের মাটি তারেক জিয়ার ঘাটি।তিনি আরো বলেন আপনারা ১৬ বছর ভোট দিতে পারেন নাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষকে ভোট দিতে দেয়নি। সৈয়দ ইমরান ছালেহ প্রিন্স বলেন ফুলপুরের মাটি মোতাহার সাহেবের ঘাটি ফুলপুরের মাটি ধানের শীষের ঘাটী। আগামী সংসদ নির্বাচনে মোতাহার হোসেন তালুকদারের পক্ষে ভোট চান।
প্রধান বক্তা-হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,তারাকান্দা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান,তারাকান্দা উপজেলার আহ্বায়কক ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার সাহেব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক ও বারবার কারা নির্যাতিত নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
সঞ্চালনায়-ছিলেন।
ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন চেয়ারম্যান ২ নং রাম ভদ্রপুর ইউনিয়ন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদল ছাত্রদল শ্রমিক দল ওলামা দল তাঁতি দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ.,।