1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বগুড়া’র গাবতলীতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে, নারী সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মমতার আরাফাত রহমান জেলা প্রতিনিধি বগুড়া
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পঠিত

বগুড়া’র গাবতলীতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে, নারী সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার…

আরাফাত রহমান
জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি মধ্যে পাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী সেফালী বেগম (৫০) ও বাবু মিয়ার ছেলে নয়ন মিয়া (২৯) কে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৫৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫০ টাকা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (২জুলাই) রাত ২ঃ ৩০ থেকে ৩ঃ৪৫ মিনিট প্রর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির। অভিযানে গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সাব-ইন্সপেক্টর আসিফ ইকবাল, এসআই পলাশ, এসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান শেষে যৌথবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আরাফাত বলেন,“মাদক সেবনকারী ও বিক্রেতাদের প্রতি আমাদের কড়া বার্তা—দ্রুত এই অবৈধ পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান চলমান থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ ধরনের অভিযান অব্যাহত থাকলে গাবতলী উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর