1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিয়ের প্রলোভনে প্রতারণার ফাদে ফেলে সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বিয়ের প্রলোভনে প্রতারণার ফাদে ফেলে সর্বস্ব লুটে নেয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতার

 

নিজস্ব প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর এলাকার ২৮ নং ওয়ার্ডের জোড় পুকুর গ্রামের দলিল লেখক আমজাদ বাসারের ছোট ছেলে ছাত্রলীগ নেতা হাসানুর রশিদ আকাশের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে আইফোন ও নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

 

জানা যায় গত ২ বছর আগে উত্তরায় বসবাসরত ব্যবসায়িক ধর্ণাঢ্য পরিবারের মেয়ে মারিয়ার সাথে ফেসবুকে পরিচয় হয়েছিলো,এর পর তারা উত্তরায় কয়েকবার দেখাসাক্ষাৎ করে। সময় বাড়ার সাথে সাথে পরিচয় থেকে প্রেমের সম্পর্কে পরিনত হয়, ধীরে ধীরে মারিয়াকে তার উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ভালবাসর জালে বন্দি করে ফেলে, এক পর্যায়ে মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়লে বিবাহের আকাঙ্ক্ষা প্রকাশ করে,

তখন প্রতারক আকাশ তাকে বলে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, তার নামে মামলা আছে, পুলিশ তাকে বাড়িতে খুজতে আসে, যদি সে পুলিশকে মাসে মাসে টাকা দেয়, তাহলে সে বাড়িতে থাকতে পারবে।

মারিয়া তার ভালোবাসার মানুষের এই করুন রাজনৈতিক অবস্থার কথা শুনে ভেঙে পরেন।সেই দূর্বলতার সুযোগ নিয়ে প্রতারক আকাশ মারিয়ার কাছ থেকে ৫ হাজার ১০ হাজার ১৫ হাজার ২০ হাজার করে টাকা নিতে থাকে। প্রতারক আকাশ ভাঙা ফোন ব্যবহার করেন বলে হতাসা প্রকাশ করলে ভালোবাসার টানে মারিয়া তাকে নিজের গহনা বন্ধক দিয়ে iphone 16 প্রম্যাক্স কিনে দেন, এভাবে ধীরে ধীরে স্বর্ণের ব্রেসলেট, ডায়মন্ডের রিং, এবং অনেক নগদ অর্থ হাতিয়ে নেয়, কিন্তু ভালোবাসায় অন্ধ মারিয়া তখনো বুঝতে পারে না সে একজন প্রতারকের পাল্লায় পড়েছে। এদিকে প্রতারক আকাশ হাতিয়ে নিতে নিতে মারিয়ার কাছ থেকে ২০ থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ।

মারিয়ার বাসা থেকে বিয়ের খুব চাপ দিচ্ছিল তখন মারিয়া তার পরিবারকে জানায় সে একজনকে পছন্দ করে, তখন মারিয়ার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দেয়া বন্ধ করে দেয় । এদিকে প্রতারক আকাশ তার স্বার্থ হাসিলের পর মেয়েকে বলে তারা শুধু জাস্ট ফ্রেন্ড তাদের বয়সের তারতম্য আছে এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে , সম্পর্ক ছিন্নের পর প্রতারক আকাশকে মুঠো ফোনে মেয়ে তার দেয়া টাকা-পয়সা এবং স্বর্ণালংকার মোবাইল ফোন ফেরত চাইলে, প্রতারক আকাশ তাকে মুঠোফোনে একটি পিস্তলের ছবি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

মেয়েটি তার পরিবারের সম্মানহানীর কথা চিন্তা করে নিরুপায় হয়ে যায়,
পরিশেষে মেয়েটি কোন উপায়ন্তু না পেয়ে স্থানীয় সাংবাদিকদের কছে বিষয়টি অবগত করেল স্থানীয় সাংবাদিকরা প্রতারক আকাশের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, জানা যায় ময়মনসিংহের কোন এক চেয়ারম্যানের বাড়িতে লুকিয়ে আছে। অতপর সাংবাদিকরা মারিয়াকে আইনের সহায়তা নেওয়ার পরামর্শ দেয় ।

ভুক্তভোগী মারিয়া জানায় স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় শীঘ্রই এ ব্যাপারে নিকটস্থ থানায় প্রতারক ছাত্রলীগ নেতা আকাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর