1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দিলেন ময়মনসিংহ জামায়াতের ৫ হাজার নেতা-কর্মী

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫২ বার পঠিত

বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দিলেন ময়মনসিংহ জামায়াতের ৫ হাজার নেতা-কর্মী

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করতে ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন সংগঠনের প্রায় ৫ হাজার নেতা-কর্মী। শনিবার ভোর ৬টা ২০ মিনিটে ময়মনসিংহ রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার পথে যাত্রা করে।

সমাবেশে অংশ নিতে আগত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। অনেককে হাতে ব্যানার, মাথায় ফিতা ও দলীয় স্লোগানে মুখরিত অবস্থায় স্টেশনে উপস্থিত হতে দেখা গেছে। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ও সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম।

মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, “সমাবেশ সফল করার লক্ষ্যে ময়মনসিংহ থেকে প্রায় ৫ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। আমরা আশা করি, এই সমাবেশের মধ্য দিয়ে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার বলেন, “এই সমাবেশের মাধ্যমে দেশবাসী আবারও প্রমাণ করবে—মানুষ জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রত্যাশা করে। নেতা-কর্মীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মন্ত্রণালয়ে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ চাওয়া হয়। পরে আট কোচবিশিষ্ট ট্রেনটি ভাড়ার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়, যার আসনসংখ্যা ৪২৮। ট্রেনটির আসা-যাওয়ার জন্য নির্ধারিত ভাড়া ১ লাখ ৪৭ হাজার ৪৯৮ টাকা।

সমাবেশ শেষে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে আবার ময়মনসিংহের উদ্দেশে ফিরে আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর