1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বিশ্ব জনসংখ্যা দিবসে ফুলপুরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হলো ৬নং পয়ারী ইউনিয়ন*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

*বিশ্ব জনসংখ্যা দিবসে ফুলপুরের শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হলো ৬নং পয়ারী ইউনিয়ন*

 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

 

*ফুলপুর, ময়মনসিংহ:* বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২৬ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, ফুলপুর কর্তৃক পরিচালিত জরিপে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৬নং পয়ারী ইউনিয়ন পরিষদ।

 

পরিবার পরিকল্পনা সেবা, সচেতনতামূলক কার্যক্রম, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই মূল্যায়নে পয়ারী ইউনিয়ন শীর্ষস্থান অর্জন করে।

 

এই অর্জনে ৬নং পয়ারী ইউনিয়নের সকল জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মী, স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসীকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম।

 

তিনি বলেন, “এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে শেখায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার কল্যাণে আমরা ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখব। এই সাফল্যের পেছনে ইউনিয়নের প্রতিটি মানুষের অবদান রয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন।”

 

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পয়ারী ইউনিয়ন পরিষদ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই বিশ্বব্যাপী জনসংখ্যা সমস্যা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর