1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল জরিমানা====

===তানভীর আহমেদ দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বোচাগঞ্জে ভুয়া ডাক্তারের জেল জরিমানা====
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—

দিনাজপুরের বোচাগঞ্জে ভুয়া অর্থোপেডিক ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভুয়া ডাক্তারের নাম মো. মোশারফ হোসেন।
আজ রবিবার (২০ এপ্রিল) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকা থেকে ওই ভুয়া ডাক্তারের চেম্বারে গিয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।
জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘অভিযুক্ত মোশারফ হোসেন কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিক্যাল আইন লঙ্ঘন করে এই কাজগুলো করে আসছিলেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, ‘ভুয়া ডাক্তার মো. মোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে কোনো ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর