1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ ঘোষিত সারাদেশে সকল শাখা কমিটির সাথে কেন্দ্রিয় পর্ষদের সাংগঠনিক সংলাপের কর্মসূচির আওতায় আজ ৫ জুলাই’২৫ বোয়ালখালী জে, কে কনভেনশন হল-এ বোয়ালখালী উপজেলা শাখা কমিটি সাথে সাংগঠনিক সংলাপ কেন্দ্রিয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন জাতীয় পতাকা ও হক মঞ্জিলের পতাকা এবং কবুতর উড়িয়ে উদ্বোধন করেন সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। মানুষকে প্রকৃতির প্রতি সদয় হতে এবং পৃথিবীর ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় বোয়ালখালী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনও করেন। এরপর শুরু হয় আলোচনা সভা। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সমন্বয়কারী আরেফিন রিয়াদ এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম পরিবেশন করেন সমন্বয়কারী মাওলানা নুরুল আবসার মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মোহাম্মাদ নিহাল।
সমন্বয়কারী আলহাজ্ব নুরুল ইসলাম অডিটর এর শুভেচ্ছা বক্তব্য প্রদানের পর উপস্থিত শাখা কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন সাংগঠনিক সংলাপের সভাপতি ও কেন্দ্রিয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম। সম্মাননা প্রদান, দরুদ সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম অধিবেশন।

দ্বিতীয় অধিবেশনে সকল শাখা কমিটির সাথে কেন্দ্রিয় প্রতিনিধি টিমের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা তাদের বার্ষিক কর্ম পরিকল্পনা ও আর্থিক হিসাব বিবরণী উপস্থাপন করেন। এসময় কেন্দ্রিয় পর্ষদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব শেখ মুজিবুর রহমান বাবুল, প্রফেসর আবু তাহের, মোহাম্মদ আলমগীর, আবুল কালাম, আশরাফুজ্জান আশরাফ, আশরাফ উদ্দিন সিদ্দিকী, আবুল কালাম, আবদুল আজিজ,নাসির উদ্দিন, মহিব উল্লাহ।
এসময় সমন্বয়কারী হিসেবে আরো উপস্থিত ছিলেন জানে আলম জাহাঙ্গীর, মোস্তাফা কামাল, রেজাউল করিম রুবেল, জামাল উদ্দিন,আলী আকবর, ফরিদ আহমদ, নুরুল ইসলাম, ফারুক আযম, মিজানুর রহমান।

সাংগঠনিক সংলাপ দোয়া এবং তাবরুক বিরতণের মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর