1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বোররচরে প্রভাবশালীদের বিরুদ্ধে কৃষকের জমি কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :-
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত

বোররচরে প্রভাবশালীদের বিরুদ্ধে কৃষকের জমি কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :-

ময়মনসিংহ সদর উপজেলা ৩নং-বোররচর ইউনিয়নের বার্তিপাড়া এক কৃষকের জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

এই ঘটনায় ময়মনসিংহ সদর উপজেলা বোররচর বার্তিপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মোঃ সাইফুউদ্দিন বাদী হয়ে একই এলাকার রুস্তম আলীর ছেলে আমির উদ্দিন,মোঃ রিপন মিয়া,ও লিটন মিয়া গংদের নামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরাবর (ফৌঃকাঃবিঃ ১৪৪) দায়ের মামলা করেছেন।
অভিযোগ সূত্র ও ভূক্তভোগীরা জানান,বোররচর মৌজায় ২১১৪ খতিয়ানে- ৩৯২৮ বিআর,এস ৬১৭১,৫১৭১ দাগে দলিল মুলে ২৮ শতাংশ জমি তাদের নামে নাম জারীও খরিজ রয়েছে।
এই জমি তাদের আপন চাচাতো ভায়েরা সন্ত্রাসী প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা অব্যহত রেখেছে। ভুক্তভোগীরা আরো জানান জমিতে যেতে চাইলে আমাদের বাঁধা ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। পারিবারিক ও এলাকার লোকজন নিয়ে শালিশ করা হলে কোন সমাধান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন সাইফউদ্দিনের পরিবার সহজসরল হওয়াই তাদের অত্যাচার করছে প্রভাবশালী মহল।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান উভয় পক্ষের জমি সংক্রান্ত বিষয়ে দুইপক্ষের মধ্যে খুনসহ রক্তপাত হওয়ার সম্ভাবনা বিদ্যমান।
সূত্রে জানা যায় মোঃ আমির উদ্দিন,মোঃ রিপন মিয়া,ও লিটন গংদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২০০৬,সালে হত্যা মামলার রয়েছে যাহার নং-৬৮, তারিখ- ১৯ নভেম্বর ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩৭৯/ ৩৮৫/ ৩৮৬/৩৮৭/৩৪পেনাল কোড-১৮৬০;এই মামলায় এজাহারে অভিযুক্ত রয়েছে।
সাইফুউদ্দিন আরও জানান, প্রতিপক্ষরা এখন প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ বা রক্ত পাতের আশঙ্কা করছেন তিনি।

যাতে কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয় সেজন্য প্রথমপক্ষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় এর কারণ দর্শানো( ফৌঃকাঃবিঃ ১৪৪) নোটিশ করেন ।
এঅবস্থায় তফছিলভুক্ত ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ সার্বক্ষণিক তদারকির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারি ভূমি সদর ময়মনসিংহ ও সংশ্লিষ্ট থানার অফিসার ইন-চার্জ, কোতোয়ালী মডেল থানা’কে সার্বক্ষণিক তদারকি করণের বিষয়ে বিজ্ঞ কৌসুলি আবেদনের মাধ্যমে প্রার্থনা করেন। যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর