1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

ভালুকায় আগুনে পুড়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় খোলা জ্বালানি তেলের দোকানে আগুনে পুড়ে আমির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ এপ্রিল ২৫) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার আমতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আমির হোসেন নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। তিনি আমতলী এলাকায় একটি দোকানে পেট্রল ও অকটেন বিক্রি করতেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আমির হোসেন দোকানে খোলা তেল ক্রয় ও বিক্রি করতেন। রাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ভোরে আগুন নিভিয়ে দুই পা ব্যতীত পুরো শরীর আগুনে পুড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, দোকানটিতে আমির হোসেন একা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেতরে শুধুমাত্র একটি ড্রামে আগুন জ্বলছে। পাশে আমির হোসেনের মরদেহ পড়ে ছিল। এমতাবস্থায় ড্রামের আগুন নিভিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম খান বলেন,খোলা তেলে অসাবধানতাবশত আগুন লেগে আমির হোসেনের শরীর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর