1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় ইকোপার্কে গাছে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৫ বার পঠিত

ভালুকায় ইকোপার্কে গাছে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ইকোপার্কের গাছে ঝুলন্ত অবস্থায় মোঃ মোস্তফা কামাল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোস্তফা কামাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি ভালুকার কাচিনা ইউনিয়নের পাঁলগাঁও এলাকার আব্দুল খালেকের মেয়ের জামাতা এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, কাদিগড় ইকোপার্কের এক কোণায় একটি কাঁঠাল গাছে একজন ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা ভালুকা মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর