1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় গাঁজা-ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পঠিত
  1. ভালুকায় গাঁজা-ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার

    আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

    ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (০২ আগস্ট ২০২৫) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন—উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মোঃ করিম মিয়া (৫৫) ও তার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৪)। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

    ভালুকা মডেল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিতা-পুত্র পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে আটক করে। করিম মিয়ার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা।

    এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”

    এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর