1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় ছিনতাইকারী ধরে সাহসিকতার পরিচয় দিলেন পথচারী সাফির বিপ্লব

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩২ বার পঠিত

ভালুকায় ছিনতাইকারী ধরে সাহসিকতার পরিচয় দিলেন পথচারী সাফির বিপ্লব

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডে ছিনতাইয়ের সময় এক পেশাদার ছিনতাইকারীকে জনতার সহায়তায় আটক করেন পথচারী মো. সাফির বিপ্লব। বুধবার (২৫ জুন ২০২৫) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভালুকা পূবালী ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে এক ভদ্রমহিলা রিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করে আল-আমিন নামের এক ছিনতাইকারী মহিলার ব্যাগ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে। ভদ্রমহিলার চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে শুরু হয় ধাওয়া।

ছিনতাইকারীকে ধরার চেষ্টায় গুরুতর আহত হন পথচারী মো. সাফির বিপ্লব। পরে তিনিই সাহসিকতার সঙ্গে আল-আমিনকে ধরে ফেলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইকৃত এক লক্ষ টাকা।

ঘটনাস্থলে উপস্থিত হন ভালুকা ট্রাফিক পুলিশের এএসআই মলয়। পরে ছিনতাইকারীকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় ভালুকা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ও মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তাঁরা সাহসী পথচারী সাফির বিপ্লব এবং স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পুলিশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আল-আমিন এর বিরুদ্ধে ভালুকা থানায় পূর্বেও একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তার বাড়ি জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার ওরিয়ন এক নম্বর গেটে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর