1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৭০ বার পঠিত

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

রবিবার (০৮ জুন ২০২৫) দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার আল-আমিন খান নয়ন এর ভাড়া বাসা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাবিনা আক্তার (৪২) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানীহারী ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমিনের মেয়ে।

এছাড়া, নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে। স্বপন মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে কুটেরচর গ্রামের বাসিন্দা। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর উত্তর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়, পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় মডেল থানা পুলিশকে খবর দেয়।

নিহতের ছোট ভাই সাদ্দাম হোসেন জানান, তার বোন তিন সন্তানের জননী সাবিনা আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন নিহতের পরিবার।

বাড়ীর মালিক আল-আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মৃতদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে নিশ্চিত করে বলা যাবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর