1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

ভালুকায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর সজল (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে।

বুধবার (৭ মে ২৫) সকালে ফায়ার সার্ভিসের পাশের রফিক কুমারের বিলে লাশটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর