1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ভালুকায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় আকলিমা খাতুন (২৫) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকলিমা খাতুন উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন এবং সিডস্টোর বাজার এলাকার আঃ লতিফের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় মুন্নি আক্তার নামে এক পোশাক শ্রমিকের সঙ্গে সাবলেটে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যান আকলিমা। মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও তার রুমের দরজা না খোলায় সন্দেহ জাগে অন্যান্য ভাড়াটিয়াদের মধ্যে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, মরদেহের পাশ থেকে কিছু নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর