1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার,পরিকল্পিত হত্যার অভিযোগ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পঠিত

ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার,পরিকল্পিত হত্যার অভিযোগ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড এলাকা থেকে শাবাব সরকার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২৫) সকালে পরিত্যক্ত ভিটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাবাব সরকার ভালুকা উপজেলার জীবনতলা গ্রামের হাফিজ উদ্দিন সরকারের ছেলে। পেশায় তিনি ড্রাম ট্রাক চালক ছিলেন।

নিহতের পরিবার দাবি করছে, এটি একটি পরিকল্পিত হত্যা। শাবাবের বাবা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কারেন্টের কাজের কথা বলে একটি ফোনকল আসে। এরপর থেকেই ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা সাইনবোর্ড এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর