1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার এক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার এক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যৌথবাহিনীর একটি গোপন অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার( ১২ জুলাই ২০২৫) গভীর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভালুকা মডেল থানার একটি বিশেষ দল। আটক ব্যক্তি মোঃ হাফিজ উদ্দিন (৪৫), তিনি জীবনতলা এলাকার মৃত নুরুউদ্দিন মুন্সির পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজ উদ্দিনের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধীচক্র সক্রিয় ছিল। তারা যৌথবাহিনীর এই অভিযানের প্রশংসা জানিয়ে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপের আহ্বান জানান প্রশাসনের প্রতি।

পুলিশ সূত্রে জানা যায়, আটক হাফিজ উদ্দিনের বিরুদ্ধে অতীতে কোনো মামলার তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর