1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ট্রাভেল ব্যাগে মানুষের কঙ্কালসহ আটক ৩

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে ট্রাভেল ব্যাগে মানুষের কঙ্কালসহ আটক ৩

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ভালুকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মানুষের মাথার তিনটি খুলিসহ বিপুল পরিমাণ কঙ্কাল জব্দ করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল ২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

আটককৃতরা হলেন, সাইফুল (৪৫), ফারুক হোসেন (৪৮) এবং আলমগীর হোসেন (২৪)। তারা ময়মনসিংহ সদর ও শেরপুর জেলার বাসিন্দা।

এর আগে, রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সীডস্টোর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিন ব্যক্তির সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করলে মানুষের তিনটি মাথার খুলি, ২৮টি শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি মেরুদণ্ডের হাড় পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয় এবং হাড়গুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতরা শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন কবর থেকে মানুষের হাড় চুরি করে অবৈধ ব্যবসা করে আসছিল। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক সজীব মিয়া বাদি হয়ে একটি মামলা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর