1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ভালুকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ভালুকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) ভোররাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস (প্রা:) লিমিটেড কারখানার সামনে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা মডেল থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৯৩৭, তারিখ-১৪/০৭/২০২৫ এর ভিত্তিতে এসআই মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলাকালে রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৫৭৯) থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাসে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানারের পাড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুস সুবাহান (৪১) এবং ময়মনসিংহ সদর উপজেলার শ্যামরামপুর গ্রামের গহরের ছেলে আনু (৩৪)।

পরে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় ভালুকা মডেল থানায় মামলা (নং-২৭, তারিখ-১৫/০৭/২০২৫ ইং) রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর