1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহের চুরখাইয়ে অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধি:আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ময়মনসিংহের চুরখাইয়ে অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ আব্দুল কাদের,
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় সন্তোষ রবিদাস (৪২) নামের এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত সন্তোষ রবিদাস ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাঁচারী পুকুরপাড় এলাকার মৃত ঘোনা রবি দাসের ছেলে বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্তোষ রবিদাস ওই এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চুরখাই এলাকায় অবস্থান নেয় এবং অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর