1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহের ভালুকায় ঝড়ে পিডিবির ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় ঝড়ে পিডিবির ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর অন্তত ৮টি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার (১৩ এপ্রিল২৫) সকালে ভালুকা-মল্লিকবাড়ী সড়কের ভয়াবহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুঁটিগুলো সড়কের উপর এবং পাশের একটি মাছের ফিশারিতে ভেঙে পড়ে, এতে করে যান চলাচলেও চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ভালুকা থেকে টাঙ্গাইলের সখিপুর পর্যন্ত ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন একটি নতুন সঞ্চালন লাইনের কাজ চলছিল। এই লাইনটির জন্য সম্প্রতি স্থাপন করা হয়েছিল নতুন খুঁটিগুলো। কিন্তু বিদ্যুৎ সরবরাহ চালুর আগেই ঝড়ের তাণ্ডবে খুঁটিগুলো ভেঙে পড়ে যায়।

এছাড়াও মল্লিকবাড়ী এলাকার পূর্ব থেকে বিদ্যুৎ সরবরাহে সচল থাকা লাইনের কয়েকটি পুরাতন খুঁটিও ঝড়ে উপড়ে পড়ে যায়। এতে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং রাতভর অন্ধকারে কাটাতে হয় স্থানীয়দের।

এ বিষয়ে ভালুকা বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ঝড়ে নতুন ও পুরাতন খুঁটি ভেঙে পড়েছে। মেরামতের কাজ শুরু হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর