1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে কোতোয়ালী থানার অভিযানে নিষিদ্ধ ইনজেকশন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ময়মনসিংহে কোতোয়ালী থানার অভিযানে নিষিদ্ধ ইনজেকশন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ইনজেকশন ও ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই ২০২৫) রাতে বাড়েরা পুলপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই শওকত আলীসহ পুলিশের একটি চৌকস টিম। অভিযানে ৩১৫ পিস নিষিদ্ধ ইনজেকশন এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন— মহিবউল্লাহ ওরফে হীরা মেম্বার এবং রিতুন ওরফে মিতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক নির্মূলে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় এবং এলাকায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর