1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে চাঁদাবাজি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

ময়মনসিংহে চাঁদাবাজি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের একটি বিশেষ অভিযানে চাঁদাবাজি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ জুন ২০২৫) ভোর ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা ও মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই (নিঃ) রাজীব তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১। রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া (৩০), পিতা- নুরুজ্জামান ওরফে বাদশা মিয়া, মাতা- সুফিয়া জামান, সাং- বাঘমারা, থানা- কোতোয়ালী।
২। হৃদয় ওরফে সাকিব (২৮), পিতা- মামুন মিয়া ওরফে ঢাকাইয়া মামুন, মাতা- শিল্পি, সাং- কৃষ্টপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর