1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে ছাত্রদল নেতা সন্ত্রাসীর হামলায় আহত

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ময়মনসিংহে ছাত্রদল নেতা সন্ত্রাসীর হামলায় আহত

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে রাস্তায় আটকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার বলেন, সোমবার(০৯ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে ইচ্ছেমত পেটানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, জালালকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মাটিতে ফেলে রাখা হয়। স্থানীয়রা তাকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

ওসি আল মামুন সরকার বলেন, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর