1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২০১ বার পঠিত

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার আখতার উল আলমের সার্বিক তত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার(০ ৫ জুলাই ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিটে গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান ও তার সংগীয় ফোর্স বসত ঘরের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ মোঃ কালাম মিয়া (৩৮) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালাম মিয়া গৌরীপুর থানার বারুয়ামারী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে ৮টি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।

অপরদিকে, একই তারিখ রাত ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) রাজীব তালুকদার ও তার দল ২০০ পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৪৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কামাল গাজীপুর জেলার শ্রীপুর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর